Dhaka , Saturday, 21 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’ রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

অনির্দিষ্টকালের জন্য ইবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:14:13 am, Sunday, 30 June 2024
  • 200 বার পড়া হয়েছে

অনির্দিষ্টকালের জন্য ইবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা।।

ইবি প্রতিনিধি।।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আগামীকাল সোমবার -১ জুলাই- থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় -ইবি- শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। রোববার পর্যন্ত পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকলেও সোমবার থেকে সকল একাডেমিক ও দপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার -৩০ জুন- সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান- কেন্দ্রীয় শিক্ষক সমিতি ফেডারেশন ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মরিতি ঘোষণা করেছে। ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আমরাও ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মরিতি পালন করবো। কর্মরিতির অংশ হিসেবে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আজ রাতে সমিতির অনলাইন সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিষয়টি ঘোষণা করবো।

এদিকে দাবি আদায়ে আজ সকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে সংগঠনটি। শিক্ষকরা ক্যাম্পাসে উপস্থিত হলেও ক্লাসে অংশ নেননি। তবে পরীক্ষাসমূহ কর্মসূচির আওতামুক্ত থাকায় কয়েকটি বিভাগে পরীক্ষা নিতে দেখা গেছে। কর্মবিরতি পালন ছাড়াও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

একই দাবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ ও দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে বিশ^বিদ্যালয় কর্মকর্তা সমিতি। বেলা ১০ টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সমিতির সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটের নেতৃত্বে বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাবেশে কর্মকর্তারা বলেন- সরকার সার্বজনীন যে পেনশন স্কিম চালু করেছে- তা আমরা প্রত্যাহার চাই। আমরা চাই আগের পেনশন স্কিম বহাল থাকুক। সরকারের আমলারা আমাদের পেনশনের সুবিধা থেকে বঞ্চিত করার পায়তারা করছে। আমরা তাদের এই উদ্দেশ্য সফল করতে দিবো না।  আমরা আমাদের দাবি উপাচার্যের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়- তাহলে আমরা কঠোর আন্দোলনে নেমে পড়বো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

অনির্দিষ্টকালের জন্য ইবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা।।

আপডেট সময় : 11:14:13 am, Sunday, 30 June 2024